রিমার্ক এইচবি লিমিটেড সুপারশপ ব্যবসা চ্যানেলে ব্যক্তিগত পরিচর্যা, স্কিন কেয়ার, হোম কেয়ার, হেয়ার কেয়ার ও কসমেটিকস ক্যাটাগরির পণ্য নিয়ে নিজেদের পরিসর বাড়াচ্ছে।
দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড দ্রুত সম্প্রসারিত সুপারশপ ব্যবসা চ্যানেলে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের উপস্থিতি দিন দিন বাড়ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রিমার্কের লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল, স্কিন মিন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এসব আধুনিক বিপণন চ্যানেলগুলোতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত পরিচর্যা, স্কিন কেয়ার, হোম কেয়ার, হেয়ার কেয়ার ও কসমেটিকস—বিভিন্ন ক্যাটাগরির পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি নিজেদের পরিসর বাড়াচ্ছে। এই পণ্যগুলোর মধ্যে লিলি বডিওয়াশ বেস্টসেলিং পণ্য হিসেবে বড় জায়গা করে নিয়েছে।
প্রতিষ্ঠানের হেড অব সেলস হেলাল উদ্দিন জানিয়েছেন, রিমার্কের এই সাফল্য কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়, এটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, ক্রেতাদের আস্থা অর্জন করা তাদের সবচেয়ে বড় অর্জন। রিমার্ক শুধু পণ্য বিক্রি করতে চায় না, মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্যের মাধ্যমে ক্রেতার দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করতে আগ্রহী।
আধুনিক প্রযুক্তি, গবেষণা ও গুণগত মানকে গুরুত্ব দিয়ে এমন পণ্য তৈরি করা হচ্ছে যা দেশের ক্রেতাদের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও স্থান করে নিতে পারে। রিমার্ক মূলত স্বপ্ন, আগোরা, মীনাবাজার, ইউনিমার্ট, বেস্টবাই, প্রিন্সবাজার, আলফা মার্ট, মুস্তফা মার্ট ও আপন ফ্যামিলি মার্টের মতো দেশের বিভিন্ন সুপারশপে পণ্য বিক্রি করে।
দেশের বাজারের পাশাপাশি রিমার্কের পণ্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি ও বাজারজাত হচ্ছে। প্রতিষ্ঠানটি মানসম্পন্ন পণ্য উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী বিএসটিআইয়ের হালাল ও সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে। এছাড়াও, ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক মর্যাদাপূর্ণ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় একটি সেলস মিট অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে চ্যানেলের দুই শতাধিক কী-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রোমোটার অংশ নেন। সেলস পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সেরা পাঁচজনকে সম্মাননা প্রদান করা হয়।
কুমিল্লা স্মার্ট বিগ বাজারের হাফসা আক্তার, গাজীপুরের মাওনা স্বপ্নের ফারহানা আক্তার, নারায়ণগঞ্জ বন্দরের স্বপ্নের শ্রাবণী সাহা, ঢাকার মিরপুর রিংরোড স্বপ্নের সুমাইয়া ইসলাম মিতু এবং বগুড়া মালতিনগর স্বপ্নের হালিমা খাতুন নদী এই সম্মাননা লাভ করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা সেরা পাঁচজনের হাতে সম্মাননা তুলে দেন। মডার্ন ট্রেডের হেড অব সেলস হেলাল উদ্দিন, কী-অ্যাকাউন্টস ম্যানেজার ইয়ামিন শিকদার ও সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার রাশেদুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাহারুন নেসা লিজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মতামত (0)