বাংলাদেশের টেস্ট দলে এক দশকের বেশি সময় ধরে তিন নম্বরে ব্যাট করছেন মুমিনুল হক। গত তিন বছরে টেস্টে তিন নম্বর পজিশনে ব্যাট করা ব্যাটসম্যানদের মধ্যে রানের হিসেবে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। এই সময়ে তাঁর ওপরে আছেন শুধু ইংল্যান্ডের ওলি পোপ ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত মুমিনুল হক ১৫টি টেস্টের ২৬ ইনিংসে তিন নম্বরে নেমেছেন। তিনি ৪০.৭৯ গড়ে ৯৭৯ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ও আটটি ফিফটি রয়েছে। অর্থাৎ ২৬ ইনিংসের মধ্যে নয়বার তিনি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন।
এই সময়ের মধ্যে ওলি পোপ ৩৮ ইনিংসে ১৩৬৯ রান করেছেন, যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি রয়েছে। কেইন উইলিয়ামসন ৩০ ইনিংসে ১৩৬০ রান করেছেন পাঁচটি সেঞ্চুরি ও দুটি ফিফটি নিয়ে। পঞ্চাশ ছোঁয়ার দিক থেকে মুমিনুল এই দুজনের চেয়ে এগিয়ে থাকলেও, ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরে তিনি পিছিয়ে আছেন।
ক্রিকেটে তিন নম্বর পজিশনের গুরুত্ব অনেক বেশি। ওপেনারদের পরেই ব্যাট করতে নামতে হয় বলে নতুন বলের মুখোমুখি হতে হয় এবং প্রথম উইকেট পড়ার সাথে সাথেই দলের ইনিংসের ভার কাঁধে এসে পড়ে। এই অবস্থানে একজন ব্যাটসম্যানকে কখনো ধৈর্য ধরে চাপ সামলাতে হয়, আবার কখনো দ্রুত রান তুলে ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখতে হয়। ডন ব্র্যাডম্যান, ভিভ রিচার্ডস, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা’র মতো কিংবদন্তি ব্যাটসম্যানরা এই পজিশনের গুরুত্ব তুলে ধরেছেন।



মতামত (0)