পরিবেশ

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস
২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস
দেশের ২৫টি জেলা তাপপ্রবাহের কবলে রয়েছে। আজ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দেশের ২৫টি জেলার ওপর দিয়ে বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ফেনী জেলায় গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একই দিনে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) তাপমাত্রা কিছুটা কমেছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় রয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় থাকায় সারাদেশে বৃষ্টির পরিমাণ কম দেখা যাচ্ছে। তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

দেশের নদীবন্দরগুলোতে সতর্কসংকেত জারি করা হয়েছে। এছাড়া দেশের ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা প্রকাশ করা হয়েছে। দুপুর ১টার মধ্যে ৮ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে এল নিনো নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। এই মাসে তাপপ্রবাহের পাশাপাশি বন্যার শঙ্কাও রয়েছে। ঢাকা শহর তীব্র গরমে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি কর্মঘণ্টা নষ্ট হওয়ার তালিকায় শীর্ষে রয়েছে।

রাজধানী ঢাকা আবারও বায়ুদূষণের শীর্ষ তালিকায় উঠে এসেছে। সম্প্রতি ৭টি জেলায় ভয়াবহ বন্যায় প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৫১ জনের প্রাণহানি ঘটেছে। বন্যার পানি নামলেও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুর্ভোগ এখনও কাটেনি।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...