অর্থনীতিআবারও বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা
আবারও বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় দাঁড়িয়েছে।
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। টানা কয়েক দফা দাম কমার পর এবার এই মূল্যবৃদ্ধি ঘটল।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে একই মানের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
এই নতুন দাম গতকাল শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। গতকাল সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯১ টাকা রয়েছে।
নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে আবারও ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার টাকার ওপরে উঠল।
মতামত (0)