বিনোদন

আগরতলার মঞ্চে শুভশ্রীকে দেবের চুম্বন, ভাইরাল ভিডিও

আগরতলার মঞ্চে শুভশ্রীকে দেবের চুম্বন, ভাইরাল ভিডিও
আগরতলার মঞ্চে শুভশ্রীকে দেবের চুম্বন, ভাইরাল ভিডিও
ভারতের আগরতলায় একটি সিনেমার প্রচারে গিয়ে মঞ্চে শুভশ্রী গাঙ্গুলিকে অভিনেতা দেবের চুমু খাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা চলছে।

ভারতের ত্রিপুরার আগরতলায় একটি সিনেমার প্রচারে গিয়ে টালিউডের জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি আলোচনায় এসেছেন। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ‌‌‘দেশু ৭’ সিনেমার বিশেষ প্রচারণা ও লাইভ ইভেন্টে এই ঘটনা ঘটে। মঞ্চে দেবের চুমু খাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছে।

আগরতলার চিলড্রেনস পার্কে আয়োজিত ওই অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রীকে। এর আগে বিমানবন্দরে দেব ও শুভশ্রীকে স্বাগত জানাতে উপচে পড়া ভিড় জমেছিল। এই আয়োজনের মূল আকর্ষণ ছিল দেব ও শুভশ্রীর রসায়ন।

সিনেমাটির জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ পারফর্ম করার সময় হঠাৎই মঞ্চে শুভশ্রীর কপালে চুমু খান দেব। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন।

একজন দর্শক মন্তব্য করেন, "হায় ভগবান, এরা ছবির জন্য আর কী কী করবে।" অন্য একজন লিখেছেন, "রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।" আবার কেউ কেউ লিখেছেন, "এরা জানে বাঙালি কী খায়, এরা সেটাই দিচ্ছে।"

আরেকজন মন্তব্য করেছেন, "দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন, উফফফ, তোমরা কেন যে বিয়ে করলে না।" এর আগে কলকাতায় দেব দাবি করেছিলেন, তাকে ও শুভশ্রীকে নিয়ে চলা মন্তব্যের কারণে তিনি তার প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পান।

তিনি আরও জানান, দুজনেই সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও আশপাশের মানুষেরা তা হতে দিচ্ছেন না। তাদের নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে, তাতে সিনেমার প্রচারণা করতেও তিনি ভয় পান বলে দুঃখ প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

উল্লেখ্য, ‘দেশু ৭’ দেবের ৫০তম সিনেমা। এই ছবিতে দেব ও শুভশ্রী ছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে-সহ আরও অনেকে অভিনয় করছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...