বিনোদন

দেশে ফিরলো 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর', মুক্তি পেলো 'মিউটিনি'

দেশে ফিরলো 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর', মুক্তি পেলো 'মিউটিনি'
দেশে ফিরলো 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর', মুক্তি পেলো 'মিউটিনি'
গতকাল (২৫ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ ও জেসন স্ট্যাথামের ‘মিউটিনি’।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’। ২০১৯ সালের এই ইতিহাস গড়া সিনেমাটি বিশেষ সংযোজনসহ বিশ্বজুড়ে একই দিনে মুক্তি পায়। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় এটি প্রদর্শিত হচ্ছে।

একই দিনে স্টার সিনেপ্লেক্সে আরেকটি চমক হিসেবে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথাম অভিনীত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘মিউটিনি’। মার্ভেল ভক্ত ও জেসন স্ট্যাথামপ্রেমী—উভয় ধরনের দর্শকদের জন্য এই দুটি সিনেমা নতুন বিনোদনের সুযোগ তৈরি করেছে।

মার্ভেল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র জন্য, যা এই বছরের ডিসেম্বরে মুক্তি পাবে। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র মূল প্রেক্ষাপট সহজে বুঝতে পেছনের গল্পের ধারাবাহিকতা মনে রাখা জরুরি। সে কারণেই মার্ভেল পুনরায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে পর্দায় ফিরিয়ে এনেছে।

পুরোনো সিনেমাটির সঙ্গে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য যুক্ত করা হয়েছে। ফলে দর্শক বড় পর্দায় চেনা উত্তেজনাপূর্ণ দৃশ্যের পাশাপাশি নতুনত্বও উপভোগ করতে পারছেন।

অন্যদিকে, জেসন স্ট্যাথাম অভিনীত ‘মিউটিনি’ সিনেমাটি আন্তর্জাতিক বাজারে গত ২১ আগস্ট মুক্তি পেয়েছিল। জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি এবার দেশের বড় পর্দায় দেখা যাচ্ছে।

‘মিউটিনি’তে জেসন স্ট্যাথামের সঙ্গে অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, অ্যাড্রিয়ান লেস্টার, জেসন ওং এবং আরনাস ফেদারাভিচুস। সিনেমাটির গল্পে বিশাল কার্গো জাহাজকে ঘিরে বন্দুকযুদ্ধ, সংঘর্ষ, ধাওয়া এবং বিস্ফোরণের মতো নানা অ্যাকশন দৃশ্য রয়েছে।

জেসন স্ট্যাথামের চরিত্রকে কখনও একাধিক প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে দেখা যায়, আবার কখনও বিপজ্জনক পরিস্থিতি থেকে কৌশলে বেরিয়ে আসতে দেখা যায়। সমুদ্রের বিশাল পরিসর এবং কার্গো জাহাজের সীমিত জায়গায় সংঘাত — এই দুই ধরনের আবহকে কেন্দ্র করে সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো নির্মিত হয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...