সারাদেশ

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে ৩ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে ৩ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার
আশুলিয়ায় বন্ধ ঘর থেকে ৩ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে এক পুরুষ, এক নারী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এক পুরুষ, এক নারী ও একটি নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে পুলিশ এই মরদেহগুলো উদ্ধার করে।

আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর পুলিশ সদস্যরা তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন।

এসআই রাসেল হোসেন আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...