জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সম্প্রতি জানিয়েছেন, তিনি আর ফেসবুক ব্যবহার করছেন না। তাঁর ব্যক্তিগত আইডি এবং অফিশিয়াল পেজ ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। আজ শুক্রবার তিনি বলেন, ফেসবুক এখন আর সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করছে না।
যাচাই-বাছাই ছাড়া মিথ্যা খবর ও গুজব ছড়িয়ে পড়ায় তিনি বিরক্ত। আসিফ আকবর উল্লেখ করেন, "কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য—বলা যায় না।" তিনি এই প্ল্যাটফর্ম ছেড়ে এখন পরিবার এবং পড়াশোনায় বেশি সময় দিচ্ছেন।



মতামত (0)