বিনোদনঅভিনেত্রী কোয়েল মল্লিক বিজেপিতে, রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন
অভিনেত্রী কোয়েল মল্লিক বিজেপিতে, রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন
অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন। এই দলবদল নিয়ে সমালোচনার মুখে তিনি গণমাধ্যমের সামনে কথা বলেছেন।
অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। তিনি নরেন্দ্র মোদির দলের হয়ে সামনে রাজ্যসভা নির্বাচনে অংশ নেবেন। রবিবার (৪ অক্টোবর) এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রী তীব্র সমালোচনার শিকার হচ্ছেন।
গতকাল সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোয়েল বিজেপিতে যোগদান এবং নেটিজেনদের সমালোচনা নিয়ে কথা বলেছেন। আগামী ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গের ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজেপিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোয়েল। তিনি বলেন, সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়ার সুযোগকে তিনি একটি বড় দায়িত্ব হিসেবে দেখছেন। মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলে জানান এই অভিনেত্রী। তিনি আরও বলেন, মানুষের সেবা করার সুযোগ সবসময়ই ছিল, তবে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে কাজের পরিধি আরও বাড়ানো সম্ভব।
অভিনেত্রী জানান, এই সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোয়েল। গত কয়েক মাসে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে, তা তাঁকে উৎসাহিত করেছে বলেও তিনি দাবি করেন।
কোয়েল বলেন, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। শিক্ষাজীবন শেষ করে রাজ্যের বহু তরুণ-তরুণী কাজের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। বাংলায় আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে তাঁদের অনেকেই ফিরে আসতে পারবেন বলে মনে করেন অভিনেত্রী।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কোয়েলের এই দলবদলকে সমালোচনা করেছেন। অন্যদিকে কোয়েল জানিয়েছেন, সমালোচকদের প্রতি তাঁর কোনো রাগ নেই।
নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যারা তাঁকে অপমান করছেন, তাদের প্রতি তিনি ক্ষুব্ধ নন। বরং তিনি তাঁদের মানসিক শান্তি কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টক্সিসিটি’ বাড়ার পেছনে মানুষের কর্মসংস্থানের অভাবও ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।
কোয়েল পূর্বে তৃণমূলের রাজ্যসভা সদস্য ছিলেন। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর তিনি পদত্যাগ করেন। এবার দলবদলের পর সমালোচনার বিষয়ে কোয়েল বলেন, তাঁর তাদের প্রতি কোনো রাগ নেই। তিনি সাইকোলজিতে পড়েছেন বলে এই ধৈর্যের মানসিকতা তাঁর রয়েছে। তিনি মনে করেন, যারা অন্যকে অপমান করে আরাম পেয়েছে, সেটা তাদের ক্ষোভ থেকে এসেছে। তারা যদি আনন্দে বা সুখে থাকত, তাহলে অন্যকে অপমান করে বা টক্সিসিটি ছড়িয়ে আনন্দ পেতো না। অভিনেত্রী তাদের মানসিক সুস্থতা কামনা করেন।
মতামত (0)