সারাদেশ

ভারতের ২৪৪ জেলায় যুদ্ধ প্রস্তুতি মহড়া আয়োজন

ভারতের ২৪৪ জেলায় যুদ্ধ প্রস্তুতি মহড়া আয়োজন
ভারতের ২৪৪ জেলায় যুদ্ধ প্রস্তুতি মহড়া আয়োজন
জম্মু-কাশ্মীরে হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়লে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে জরুরি প্রস্তুতির নির্দেশ দেয়। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষায় ২৪৪টি জেলায় মহড়া আয়োজিত হয়।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশজুড়ে জরুরি প্রস্তুতির নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখতে এই মহড়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়। দেশের ২৪৪টি জেলার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ এই মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল।

মহড়ার মূল দিকগুলোর মধ্যে ছিল সমস্ত সরকারি দফতরে বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থার সক্রিয়করণ। ব্ল্যাকআউটের সময় করণীয় বিষয়ে নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক মক ড্রিলও আয়োজিত হয়।

গুজব প্রতিরোধে নির্দেশনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের পরামর্শ দেওয়া হয়। ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখা এবং ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখার মহড়াও পরিচালনা করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতাসহ রাজ্যের ২৩টি জেলার ৩১টি নির্দিষ্ট স্থানে এই মহড়া চালানো হয়েছিল।

ভারতের কেন্দ্রীয় সরকার মনে করে, যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে শুধু সেনাবাহিনী নয়, দেশ রক্ষায় সাধারণ নাগরিকদেরও ভূমিকা প্রয়োজন। সেই উদ্দেশ্যেই নাগরিক সচেতনতা ও প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়। মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনও অংশ নেয় এবং প্রয়োজনীয় কৌশল ও করণীয় বিষয়গুলোর প্রশিক্ষণ প্রদান করে। সাম্প্রতিক পেহেলগাম হামলার দায় পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠীর ওপর চাপিয়ে দেয় ভারত, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...