ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ঘিরে দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন।
শনিবার দিল্লিতে একটি আলোচনাসভায় জয়শঙ্করকে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে প্রশ্ন করা হয়। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের দাবির প্রসঙ্গ উঠলেও তিনি সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি জানান, প্রতিবেশী দেশের সঙ্গে চলমান আলোচনা নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করতে চান না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়টি বিবেচনায় নেওয়া অপরিহার্য। ভারত যেমন বাংলাদেশের যৌক্তিক স্বার্থকে স্বীকৃতি ও সম্মান করবে, তেমনি বাংলাদেশও ভারতের যৌক্তিক স্বার্থকে গুরুত্ব দেবে—এমন পারস্পরিক বোঝাপড়া থাকলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে। তিনি নিজেকে বাস্তববাদী উল্লেখ করে বলেন, প্রতিবেশী দেশগুলো কেবল ভারতের স্বার্থ বিবেচনা করে কাজ করবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়।
বরং উভয় পক্ষের উচিত একে অপরের যৌক্তিক স্বার্থকে সম্মান করা। তার মতে, প্রতিবেশী সব দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য। আগামী মাসে দিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের ‘আউটরিচ সেশনে’ আমন্ত্রণ জানানো হয়েছে।



মতামত (0)