বিশ্ব শিগগির এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। আকাশে একটি অসাধারণ চন্দ্রগ্রহণ দেখা যাবে যেখানে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। এই বিরল ঘটনায় চাঁদ একটি গাঢ় রক্তিম বা লালচে আভা ধারণ করবে। এটি মহাকাশপ্রেমীদের জন্য এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করবে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এবারের গ্রহণে চাঁদের প্রায় ৯৩ থেকে ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢাকা পড়বে। এটি আংশিক চন্দ্রগ্রহণ হলেও দেখতে প্রায় পূর্ণ চন্দ্রগ্রহণের মতো মনে হবে। এ সময় চাঁদের পৃষ্ঠে মনোমুগ্ধকর তামাটে বা লালচে আভা ফুটে উঠতে পারে।
চলতি বছরের অন্যতম এই মহাজাগতিক ঘটনাটি আগামী ২৮ আগস্ট ঘটবে। আন্তর্জাতিক মান সময় অনুযায়ী, ২৮ আগস্ট রাত ১টা ২৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। গ্রহণটি সকাল ৭টা ২ মিনিট পর্যন্ত চলবে।
বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য এই গ্রহণ সরাসরি দেখা সম্ভব হবে না। গ্রহণ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তখন বাংলাদেশে দিনের আলো থাকবে। এছাড়া চাঁদ দিগন্তের নিচে অবস্থান করবে। ভারতীয় উপমহাদেশের অধিকাংশ এলাকা থেকেও এটি সরাসরি দেখা যাবে না।



মতামত (0)