শিক্ষাবিশ্ববিদ্যালয়ে হারানো আইফোনের ক্ষতিপূরণ দিল ছাত্র সংগঠন
বিশ্ববিদ্যালয়ে হারানো আইফোনের ক্ষতিপূরণ দিল ছাত্র সংগঠন
একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়তা বুথ থেকে হারানো আইফোনের ক্ষতিপূরণ দিয়েছে ছাত্র সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এই অর্থ হস্তান্তর করা হয়।
একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়তা বুথ থেকে হারিয়ে যাওয়া আইফোনের ক্ষতিপূরণ দিয়েছে ছাত্র সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীকে এই ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে এই অর্থ হস্তান্তর করা হয়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্র সংগঠনটির ভর্তি সহায়তা বুথ থেকে আইফোনটি হারিয়ে গিয়েছিল। ফোনটি হারানোর পর পরই ছাত্র সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি জানান। পরে মতিহার থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়।
দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত হারানো ফোনটির কোনো হদিস পাওয়া যায়নি। এমতাবস্থায়, সংগঠনটির পক্ষ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে ফোনটির সমমূল্যের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন তাদের সহায়তা বুথ থেকে একটি আইফোন হারিয়ে যায়। তারা প্রক্টরকে অবহিত করেন এবং মতিহার থানায় জিডি করেন। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও ফোনটির কোনো হদিস মেলেনি।
মেহেদী সজীব জানান, তারা হারানো ফোনটির ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রক্টর দফতরেই এই ক্ষতিপূরণ ভুক্তভোগী শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভুক্তভোগী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কাছে তারা দুঃখ প্রকাশ করেন।
পুলিশ যদি ভবিষ্যতে ফোনটি উদ্ধার করতে পারে, তবে প্রদানকৃত ক্ষতিপূরণ ফেরত সাপেক্ষে উক্ত শিক্ষার্থী ফোনটি ফেরত পাওয়ার অধিকার সংরক্ষণ করবে। এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত (0)