দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকা অতিক্রম করেছে। চলতি বছরের জুন মাস শেষে ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এই পরিসংখ্যান অনুযায়ী, মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ ১৭ হাজার ৮৫১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (২ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, একই সময়ে দেশের মোট ঋণের বিপরীতে শ্রেণিকৃত ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালের মার্চ মাস শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন মোট ঋণের মধ্যে শ্রেণিকৃত ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।



মতামত (0)