অর্থনীতি

বনশ্রীতে শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজার দোকান-অফিস স্পেস বিক্রি শুরু

বনশ্রীতে শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজার দোকান-অফিস স্পেস বিক্রি শুরু
বনশ্রীতে শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজার দোকান-অফিস স্পেস বিক্রি শুরু
ঢাকার বনশ্রীতে শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজা প্রকল্পের নিজস্ব বিক্রয় কার্যালয় উদ্বোধন করেছে আবাসন প্রতিষ্ঠান শেল্‌টেক্, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ১৭ তলা এই ভবনে শপিং মল, অফিস স্পেস, ফুড কোর্টসহ বিভিন্ন সুবিধা থাকছে।

আবাসন প্রতিষ্ঠান শেল্‌টেক্ (প্রা.) লিমিটেড গতকাল ১ সেপ্টেম্বর ঢাকার বনশ্রীতে শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজা প্রকল্পের নিজস্ব বিক্রয় কার্যালয় উদ্বোধন করেছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের বিক্রয় কার্যক্রম শুরু করেছে।

বনশ্রীর মেইন রোডে নির্মাণাধীন এই ১৭ তলা ভবনটি একই ছাদের নিচে শপিং মল, অফিস স্পেস, ফুড কোর্ট, রেস্তোরাঁ ও ব্যাঙ্কোয়েট হল ধারণ করবে। ইকে আর্কিটেক্টস এই প্রকল্পটির নকশা করেছে।

শেল্‌টেক্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেছেন, শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজা শুধু একটি বাণিজ্যিক ভবন নয়, এটি বনশ্রীকে ঢাকার বুকে নিজস্ব একটি পরিচিতি এনে দেওয়ার প্রতিশ্রুতি। তিনি আরও যোগ করেন, তারা এমন একটি প্রকল্প গড়ে তুলতে চান যেখানে ব্যবসার পাশাপাশি পরিবার ও কমিউনিটির মানুষ একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

প্রকল্পটির সঙ্গে হাতিরঝিল ও রামপুরা সড়কের সরাসরি সংযোগ রয়েছে। গুলশান ও বনানী থেকেও অল্প সময়ে এখানে যাতায়াত করা যাবে। আশপাশে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যমান।

ভবিষ্যতে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (দক্ষিণ) চালু হলে আফতাবনগরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। শেল্‌টেক্ ক্রেতাদের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা রেখেছে এবং প্রাথমিক পর্যায়ে বুকিং দেওয়া ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ঘোষণাও দিয়েছে।

প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেল্‌টেক্ (প্রা.) লিমিটেড ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে। মানসম্মত নির্মাণ, নান্দনিক নকশা এবং অন-টাইম হ্যান্ডওভারের মাধ্যমে প্রতিষ্ঠানটি রিয়েল এস্টেট খাতে আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...