অর্থনীতি

দেশের বাজারে আজ অপরিবর্তিত স্বর্ণের দাম

দেশের বাজারে আজ অপরিবর্তিত স্বর্ণের দাম
দেশের বাজারে আজ অপরিবর্তিত স্বর্ণের দাম
আজ শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায় বিক্রি হচ্ছে।

আজ শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ গত বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়।

বাজুস নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের বর্তমান মূল্য ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

অন্যদিকে, রুপার গহনার ক্ষেত্রে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় পাওয়া যাচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...