গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, তারা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন এবং পুলিশ ও সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গেছেন। ঘটনা কারা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান নিশ্চিত করেন যে জগন্নাথ হলের পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।



মতামত (0)