মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার ‘সিএমএসএমই খাত সম্পর্কিত ওয়ার্কিং ক্যাপিটাল পুনঃঅর্থায়ন স্কিম’-এ যুক্ত হয়েছে। চলতি মূলধনের ঘাটতিতে থাকা সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোর পরিচালন সক্ষমতা বৃদ্ধি এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প খাতের ব্যবসার ধারাবাহিকতা রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এই তহবিল কাজ করবে।
গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে একটি চুক্তি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর পরিচালক মো: জবদুল ইসলাম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মতামত (0)