নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ রাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল সেমিফাইনালের পথে এক পা বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
টুর্নামেন্টের শুরুটা দুই দলের জন্যই ছিল ইতিবাচক। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে। সেই ম্যাচে টাইগ্রেসরা ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই দাপট দেখিয়েছিল।
অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আরও বড় আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে অংশ নিচ্ছে। তারা নিজেদের প্রথম দুটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে নামবে।



মতামত (0)