সারাদেশ

গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলিবর্ষণ, নারীসহ তিনজন গুলিবিদ্ধ

গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলিবর্ষণ, নারীসহ তিনজন গুলিবিদ্ধ
গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলিবর্ষণ, নারীসহ তিনজন গুলিবিদ্ধ
রাজধানীর গেন্ডারিয়ায় মাদক নিয়ে দ্বন্দ্বে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ৩৩ বছর বয়সী চা–দোকানি আলমগীর, ১৮ বছর বয়সী পথচারী সিয়াম এবং ২০ বছর বয়সী পথচারী আশা আক্তার। গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মো. রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, মাদক নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মো. মনির হোসেন এবং তাঁর ভাগনে রাসেল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অটো সজলের লোকজনকে মারধর করেন। এরপর মনির হোসেন ওই এলাকার বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দেন।

মনির হোসেন তাঁর কাছে থাকা একটি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুলি চালানোর পর তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন এবং তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, আহত আলমগীরের মাথায় গুলি লেগেছে। সিয়ামের বুকের বাঁ পাশে এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।

হাসপাতালে আহত আলমগীরের বাবা সাইদুল ইসলাম জানান, আলমগীর বাসায় ছিলেন। কে বা কারা তাঁকে ডেকেছিল। বাসা থেকে বের হয়ে চা–দোকানের দিকে যেতেই তিনি গুলিবিদ্ধ হন।

উপপরিদর্শক মো. রিপন বলেছেন, গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...