অনেকেই ডাবল চিন বা মুখের অতিরিক্ত মেদ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ডায়েট বা ব্যায়ামের মাধ্যমে শরীরের অন্যান্য অংশের মেদ কমানো গেলেও, মুখের মেদ সহজে কমে না। ডাবল চিনের সমস্যা দূর করতে জীবনযাত্রায় পরিবর্তন আনার কথা বলা হয়েছে।
ভারতের একজন চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার অনুষ্কা ব্যাস সম্প্রতি তার মুখের মেদ কমিয়েছেন। দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন এনে তিনি আগের চেয়ে স্লিম হয়েছেন। মুখের মেদ কমানোর জন্য তিনি কিছু টিপস, ডায়েট ও ব্যায়াম সম্পর্কে তথ্য দিয়েছেন।
ডাবল চিন কমানোর একটি কৌশল হিসেবে মুখ দিয়ে শ্বাস না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ দিয়ে শ্বাস নিলে চোয়ালের উপর ক্রমাগত চাপ সৃষ্টি হয়, যা মুখের স্বাভাবিক পরিবর্তন ঘটাতে পারে।
খাদ্যতালিকায় গ্রিল করা মুরগির ব্রেস্ট পিস, ডিম, স্যামন বা টুনা অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই খাবারগুলোতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বকের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখে এবং ত্বককে টানটান করতে সাহায্য করে। ভাজা মাংস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন অনুষ্কা, কারণ এতে সোডিয়াম ও তেলের পরিমাণ বেশি থাকে।
ময়দা বা নিয়মিত গমের পরিবর্তে কিনোয়া, বাকউইট, জোয়ার এবং রাগির মতো শস্য খাওয়া যেতে পারে। দুগ্ধজাত পণ্য সম্পূর্ণরূপে কমাতে বলা হয়েছে, যা মুখের চর্বি কমাতেও সাহায্য করতে পারে।



মতামত (0)