রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্কে ইউক্রেনের হামলায় এক বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।
রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্কে ইউক্রেনের হামলায় একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েট বৃহস্পতিবার ভোরে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টাইওতকিনও গ্রামের একটি ইথানল কারখানায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এই হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইওতকিনও গ্রামটি ইউক্রেন-রাশিয়া সীমান্ত থেকে প্রায় ২.৪ কিলোমিটার (১.৫ মাইল) দূরে অবস্থিত।
এই মাসে কুরস্ক ও ইউক্রেনের মধ্যে সীমান্তের উভয়পক্ষেই অবিরাম কামান হামলা চলছে।
মতামত (0)