প্রযুক্তি

জাকারবার্গ কেন এক্স ব্যবহার করছেন, জানালেন কারণ

জাকারবার্গ কেন এক্স ব্যবহার করছেন, জানালেন কারণ
জাকারবার্গ কেন এক্স ব্যবহার করছেন, জানালেন কারণ
মেটা সিইও মার্ক জাকারবার্গ তিন বছর পর প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্স ব্যবহার শুরু করেছেন। তিনি জানান, বিভিন্ন কমিউনিটি, বিশেষ করে এআই-সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের জন্য এক্সে সক্রিয় থাকা প্রয়োজন।

মেটা-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার প্ল্যাটফর্ম এক্স ব্যবহার শুরু করেছেন। তিন বছরের বিরতি শেষে তিনি আবার নিয়মিতভাবে এই প্ল্যাটফর্মে সক্রিয় হয়েছেন।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ২০২৩ সালে এক্সের বিকল্প হিসেবে ‘থ্রেডস’ চালু করে। থ্রেডস চালুর পর থেকে জাকারবার্গ এক্সে কোনো পোস্ট করেননি।

নিজের মালিকানাধীন থ্রেডস প্ল্যাটফর্মের প্রতিদ্বন্দ্বী এক্সে মার্ক জাকারবার্গের এই নিয়মিত পোস্ট প্রযুক্তিবিশ্বে কৌতূহল তৈরি করেছে। সম্প্রতি একটি পডকাস্টে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়।

জাকারবার্গ উত্তরে জানান, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ব্যবহারকারী এবং কমিউনিটির উপস্থিতি রয়েছে। তিনি উল্লেখ করেন, মেশিন লার্নিং ও এআই গবেষণার সঙ্গে যুক্ত অনেকেই এখনও এক্সে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করেন। এসব মানুষের সঙ্গে যোগাযোগের জন্য এক্সে সক্রিয় উপস্থিতি প্রয়োজন বলে তিনি মনে করেন।

তিনি আরও জানান, বর্তমানে বিভিন্ন মাধ্যমে আধেয় বা কনটেন্ট প্রকাশের ধরন অনেকটা পডকাস্টের মতো। তাই বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে তিনি থ্রেডস ও এক্স উভয় প্ল্যাটফর্মেই একই ধরনের তথ্য প্রকাশ করেন।

এ বিষয়ে জাকারবার্গ বলেন, ‘আমি থ্রেডসে আছি। অবশ্যই, থ্রেডস ভালো করছে। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কমিউনিটি রয়েছে। অনেক এআই–সংশ্লিষ্ট মানুষ এক্সে আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হলো মানুষ যে জায়গায় আছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা।’

জাকারবার্গ আরও বলেন, ‘আমি যখন থ্রেডসে কোনো বিষয় প্রকাশ করি, তখন এক্সেও সেটি নিয়ে যুক্ত হই। আমার মনে হয়, এভাবে সব দিকই ঠিকঠাক থাকে। তবে আমাদের কমিউনিটির একটি অংশ এখনো এক্সে রয়েছে। তাই মানুষ যে জায়গায় আছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে চাই।’

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...