প্রযুক্তিজেমিনাই অ্যাপে নতুন হালনাগাদ: দ্রুত তথ্য ও উন্নত নিয়ন্ত্রণ
জেমিনাই অ্যাপে নতুন হালনাগাদ: দ্রুত তথ্য ও উন্নত নিয়ন্ত্রণ
গুগলের জেমিনাই অ্যাপে নতুন ইউজার ইন্টারফেস হালনাগাদ করা হয়েছে, যা দ্রুত তথ্য পেতে এবং নোটিফিকেশন নিয়ন্ত্রণের সুবিধা দেবে।
গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই চ্যাটবট জেমিনাই ব্যবহারকারীরা একই সময়ে একাধিক কাজের নির্দেশনা দিলে সুনির্দিষ্ট তথ্য জানতে কিছুটা সময় লাগত। এই সমস্যা সমাধানের জন্য গুগল জেমিনাই অ্যাপের ইউজার ইন্টারফেস হালনাগাদ করেছে। নতুন এই হালনাগাদের ফলে অ্যাপের ‘থিঙ্কিং লেভেল’ সহজে নির্বাচন করা যাবে এবং নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধাও যুক্ত হয়েছে।
জেমিনাই অ্যাপ ব্যবহারকারীদের আগে অতিরিক্ত যুক্তিভিত্তিক উত্তর পেতে একটি থিঙ্কিং লেভেল নির্বাচন করতে হতো। এখন অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে চলবে। অতিরিক্ত বিশ্লেষণের প্রয়োজন হলে ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ অপশন বেছে নিতে পারবেন। এর ফলে আগের তুলনায় দ্রুত প্রয়োজনীয় তথ্য জানা সম্ভব হবে।
জেমিনাই অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধাও যুক্ত করা হয়েছে। এই সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট মেনু থেকে কোন ধরনের নোটিফিকেশন পেতে চান, তা নিজেরা নির্ধারণ করতে পারবেন।
গুগল গত কয়েক মাস ধরে ধাপে ধাপে জেমিনাই অ্যাপের নকশা ও প্রযুক্তির সুবিধা উন্নত করছে। এই নতুন হালনাগাদ সেই ধারাবাহিকতার অংশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারীদের জন্য সুবিধাগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে।
মতামত (0)