প্রযুক্তিজেমিনাই অ্যাপে নতুন হালনাগাদ: উন্নত ইউজার ইন্টারফেস ও নোটিফিকেশন নিয়ন্ত্রণ
জেমিনাই অ্যাপে নতুন হালনাগাদ: উন্নত ইউজার ইন্টারফেস ও নোটিফিকেশন নিয়ন্ত্রণ
গুগল তাদের জেমিনাই অ্যাপের ইউজার ইন্টারফেস হালনাগাদ করেছে, যেখানে থিঙ্কিং লেভেল নির্বাচন সহজ করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন নোটিফিকেশন নিয়ন্ত্রণ যুক্ত হয়েছে।
গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট জেমিনাই অ্যাপের ইউজার ইন্টারফেস হালনাগাদ করেছে। একই সময়ে একাধিক কাজের নির্দেশনা দিলে সুনির্দিষ্ট তথ্য জানতে যে সময় লাগত, এই হালনাগাদ সেই সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে আনা হয়েছে। নতুন এই আপডেটের ফলে জেমিনাই অ্যাপের ‘থিঙ্কিং লেভেল’ নির্বাচন করা আরও সহজ হবে। এছাড়া, অ্যাপটিতে নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধাও যুক্ত করা হয়েছে।
জেমিনাই অ্যাপ ব্যবহারকারীদের আগে অতিরিক্ত যুক্তিভিত্তিক উত্তর পেতে একটি থিঙ্কিং লেভেল নির্বাচন করতে হতো। এখন অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে কাজ করবে। যদি অতিরিক্ত বিশ্লেষণের প্রয়োজন হয়, ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ অপশন বেছে নিতে পারবেন। এর মাধ্যমে আগের তুলনায় দ্রুত প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব হবে।
জেমিনাই অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধা যুক্ত করা হয়েছে। এই সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট মেনু থেকে কোন ধরনের নোটিফিকেশন পেতে চান, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। এটি ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগতকৃত নোটিফিকেশন ব্যবস্থাপনার সুযোগ দেবে।
গুগল গত কয়েক মাস ধরে ধাপে ধাপে জেমিনাই অ্যাপের নকশা ও প্রযুক্তির সুবিধা উন্নত করছে। এই নতুন হালনাগাদ সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য এই সুবিধাগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে।
মতামত (0)