গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট জেমিনাই অ্যাপের ইউজার ইন্টারফেস হালনাগাদ করা হয়েছে। একই সময়ে একাধিক কাজের নির্দেশনা দিলে সুনির্দিষ্ট তথ্য জানতে যে সময় লাগত, সেই সমস্যা সমাধানের লক্ষ্যেই এই পদক্ষেপ। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে যারা জেমিনাই ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।
নতুন হালনাগাদের ফলে জেমিনাই অ্যাপের ‘থিঙ্কিং লেভেল’ সহজে নির্বাচন করা যাবে। অ্যাপটিতে নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধাও যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য আরও নমনীয়তা আনবে।
আগে জেমিনাই অ্যাপ ব্যবহারকারীদের অতিরিক্ত যুক্তিভিত্তিক উত্তর পেতে একটি থিঙ্কিং লেভেল নির্বাচন করতে হতো। এখন অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে চলবে। অতিরিক্ত বিশ্লেষণের প্রয়োজন হলে ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ অপশনটি বেছে নিতে পারবেন। এই পরিবর্তন ব্যবহারকারীদের দ্রুত প্রয়োজনীয় তথ্য পেতে সহায়তা করবে।



মতামত (0)