ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার বিষয়ে সতর্ক করেছে। পড়াশোনা বন্ধ করা, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই সতর্কতা জানানো হয়। দূতাবাস উল্লেখ করেছে, এ ধরনের ভিসা-শর্ত লঙ্ঘনের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্ট শিক্ষার্থী।



মতামত (0)