বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের জার্মান প্রতিনিধি দল সম্প্রতি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর কাঁচপুর প্ল্যান্ট পরিদর্শন করেছে। এই প্রতিনিধি দলে জার্মান পার্লামেন্ট (বুন্ডেস্ট্যাগ)-এর সম্মানিত সদস্য ও প্রতিনিধি দলের প্রধান জনাব নিকলাস কাপে উপস্থিত ছিলেন। জার্মান পার্লামেন্টের অন্যান্য সংসদ সদস্য এবং জার্মান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্ল্যান্টের আধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের উৎপাদন প্রক্রিয়া, পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। তারা বাংলাদেশের নির্মাণ শিল্পে বিশ্বমানের জার্মান প্রযুক্তি এবং টেকসই মান বজায় রেখে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের অবদানের প্রশংসা করেন।



মতামত (0)