প্রযুক্তিকম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত
কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত
চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, স্টোরেজ, মনিটর এবং গ্রাফিক্স কার্ডসহ সকল কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজারে চলতি সপ্তাহে কম্পিউটার যন্ত্রাংশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। প্রসেসরসহ সব ধরনের কম্পিউটার পণ্যের মূল্য গত সপ্তাহের মতোই স্থিতিশীল দেখা গেছে। এর ফলে ক্রেতারা পূর্বের দামেই তাদের পছন্দের প্রযুক্তিপণ্য কিনতে পারছেন।
ইন্টেল প্রসেসরের মধ্যে কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ ৬২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। কোর আই-৯ ৬.০০ গিগাহার্টজ ১৪ প্রজন্ম র্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা এবং কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গিগাহার্টজ) ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও, কোর আই-৭ ৫.৬০ গিগাহার্টজ ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা এবং কোর আই-৭ ৫.৪০ গিগাহার্টজ ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গিগাহার্টজ) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গিগাহার্টজ) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গিগাহার্টজ) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গিগাহার্টজ) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
এএমডি প্রসেসরের ক্ষেত্রে রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪.৫ গিগাহার্টজ এর দাম ৪৫ হাজার ৫০০ টাকা। রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮– ৪.৬ গিগাহার্টজ ২৩ হাজার ৫০০ টাকা এবং রাইজেন–৫ ৫৬০০জি ৩.৬–৪.৬ গিগাহার্টজ ১৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ডের দামও স্থিতিশীল রয়েছে। এমএসআই এ৫২০ এম–এ প্রো (ডিডিআর ৪) ৭ হাজার ২০০ টাকা এবং প্রো এইচ ৬১০ এম–ই (ডিডিআর ৪) ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বি৪৫০ এম–এ প্রো ম্যাক্স ৮ হাজার ৫০০ টাকা, এইচ৮১০ এম–বি (ডিডিআর ৫) ১৬ হাজার ৭০০ টাকা, বি৬৫০ এম গেমিং ওয়াইফাই (ডিডিআর ৫) ১৯ হাজার টাকা এবং বি৭৬০ গেমিং প্লাস (ডিডিআর ৫) ২২ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। আসুসের প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা এবং প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াইফাই-৭) ৩৭ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। গিগাবাইটের বি৭৬০এম (ডিডিআর ৫) ১৭ হাজার ২০০ টাকা এবং বি৪৫০এম কে এএমডি মাদারবোর্ড ৮ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।
র্যামের দামও অপরিবর্তিত রয়েছে। করজেয়ার ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ জিবি ৮ হাজার ২০০ টাকা এবং ১৬ জিবি ১৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভেনজিন্স আরজিবি ১৬ জিবি (ডিডিআর ৫) ৫২০০ মেগাহার্টজ ৩২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। জিস্কিলের ট্রাইডেন্ট জেড আরজিবি ৩২০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ৮ হাজার টাকা, ফ্লেয়ার এক্স৫ ১৬ জিবি (ডিডিআর ৫) ৫৬০০ মেগাহার্জ ৩০ হাজার ৫০০ টাকা এবং ট্রাইডেন্ট জেড ৫ নিও আরজিবি ৩২ জিবি (ডিডিআর ৫) ৬০০০ মেগাহার্জ ৬৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কিংস্টন ফিউরি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ হাজার ৫০০ টাকা, ১৬ জিবি ১৬ হাজার ৭০০ টাকা, ফিউরি আরজিবি ১৬ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৩২ হাজার টাকা এবং আরজিবি ৩২ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৬৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ওসিপিসি এক্সটি ডাবল আই ১৬ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১২ হাজার ৯০০ টাকা, এক্স৩ আরজিবি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৭ হাজার ৯০০ টাকা এবং এক্সটি ডাবল আই ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
হার্ডডিস্ক ড্রাইভ (এইচডিডি) সেগমেন্টেও দাম স্থিতিশীল। সিগেট বারাকুডা ৭২০০ আরপিএম সাটা ২ টেরাবাইট ১৭ হাজার ৩০০ টাকা এবং ৪ টেরাবাইট ২৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তোশিবা পি৩০০ ৭২০০ আরপিএম ২ টেরাবাইট ১৪ হাজার টাকা এবং এক্স৩০০ ৭২০০ আরপিএম ৪ টেরাবাইট ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) এর দামও অপরিবর্তিত। স্যামসাং ৯৯০ প্রো এনভিএমই ১ টেরাবাইট ৩২ হাজার ৫০০ টাকা, ২ টেরাবাইট ৫১ হাজার টাকা এবং ৪৮০ জিবি সাটা ৬জিবিপিএস ৫৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। টিম এমপি৩৩ ২৫৬ জিবি ৭ হাজার ৫০০ টাকা, সিএক্স২ সাটা ১ টেরাবাইট ১৭ হাজার টাকা এবং টি-ফোর্স সাটা ২৫৬ জিবি ৫ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। করজেয়ার এমপি৬০০ প্রো ১ টেরাবাইট ২৮ হাজার টাকা এবং ৫০০ জিবি ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এইচপি ইএক্স৯০০ ৫১২ জিবি ১২ হাজার টাকা, এস৭০০ প্রো ১২৮ জিবি ৩ হাজার টাকা এবং এফএক্স ৯০০ প্লাস ১ টেরাবাইট ২০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ওসিপিসি এক্সটিএল-২০০ ১ টেরাবাইট ১৬ হাজার টাকা, ৫১২ জিবি ৯ হাজার টাকা এবং ২৫৬ জিবি ৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাহ্যিক স্টোরেজ ডিভাইসের মধ্যে ওয়েস্টার্ন ডিজিটাল মাই পাসপোর্ট ১ টেরাবাইট ১০ হাজার ৯০০ টাকা, ২ টেরাবাইট ১৩ হাজার ৫০০ টাকা এবং ৪ টেরাবাইট ১৮ হাজার ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। ট্রান্সসেন্ড স্টোরজেট ২৫এইচ৩ ১ টেরাবাইট ১৫ হাজার ৫০০ টাকা, টিএস২টিএসজে২৫সি৩এন ২ টেরাবাইট ১৯ হাজার টাকা এবং স্টোরজেট ২৫এইচ৩পি ৪ টেরাবাইট ৩২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এন্টারপ্রাইজ স্টোরেজ হিসেবে সিগেট আইরন ওলফ প্রো ৮ টেরাবাইট ৫৩ হাজার ৫০০ টাকা এবং স্কাইহক এআই ১৬ টেরাবাইট ৭০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
মনিটরের দামও স্থিতিশীল রয়েছে। আসুস ভিওয়াই২৪৯এইচজিআর ২৪ ইঞ্চি ১৫ হাজার টাকা, ভিএ২৪৯এইচজি ২৪ ইঞ্চি ১৬ হাজার টাকা এবং টাফ গেমিং সিরিজ ৫ ভিজি২৫৯কিউ৫এ ২৪.৫ ইঞ্চি ২৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এইচপি ১৯.৫ ইঞ্চি পি২০৪ভি ১৩ হাজার টাকা, ২২ ইঞ্চি এম২২এফ ১৬ হাজার টাকা, ২৪ ইঞ্চি এম২৪এফ ১৭ হাজার টাকা এবং এলিট ডিসপ্লে ই২৭ জি৫ ২৭ ইঞ্চি ২৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ডেল ২২ ইঞ্চি এসই২২২২এইচ ১২ হাজার ৯০০ টাকা এবং প্রো ২৪ প্লাস পি২৪২৫এইচ ২৪ ইঞ্চি ৩০ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এমএসআই প্রো এমপি২২৩ ২২ ইঞ্চি ১১ হাজার ২০০ টাকা, প্রো এমপি২২৫ ২২ ইঞ্চি ১২ হাজার ৮০০ টাকা, প্রো এমপি২৫১ ২৪.৫ ইঞ্চি ১৯ হাজার ৫০০ টাকা এবং ২৫৫এফ ২৫ ইঞ্চি ২০ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। এলজি ২৪এমএস৫৭০বি–বি ২৪ ইঞ্চি ১৭ হাজার ৫০০ টাকা, ২২এমকে৬০০এম ২১.৫ ইঞ্চি ১৫ হাজার ৫০০ টাকা এবং আলট্রাফাইন ২৭ ইঞ্চি ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। স্যামসাং এলএস২৪ডি৩০০জিএডাব্লিউ ২৪ ইঞ্চি ১৭ হাজার টাকা এবং ওডিসি জি৫ ২৭ ইঞ্চি ৪৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
গ্রাফিক্স কার্ডের দামও স্থিতিশীল অবস্থায় দেখা গেছে। গিগাবাইট জিটি ১০৩০ ২ জিবি ১১ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৩০৫০ উইন্ডফোর্স ওসি ভি২ ৬জিবি ৩০ হাজার টাকা এবং আরটিএক্স ৩০৫০ উইন্ডফোর্স ওসি ভি২ ৮ জিবি ৩৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আসুস জিফোর্স জিটি ৭৩০ এনভিডিয়া (ডিডিআর ৫) ২জিবি ১৫ হাজার ৯০০ টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ৬ জিবি ৩৩ হাজার টাকা এবং ডুয়াল আরটিএক্স ৩০৫০ ভি২ ৮ জিবি ৩৪ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। এমএসআই জিফোর্স আরটিএক্স ৫০৮০ ১৬জি ইন্সপায়ার ৩এক্স ওসি প্লাস ১৬ জিবি ২ লাখ টাকা এবং আরটিএক্স ৩০৫০ ভেন্টাস ২এক্স ৬জি ওসি ৬জিবি ৩২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
মতামত (0)