অর্থনীতি

লালবাগে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

লালবাগে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
লালবাগে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর লালবাগের একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

রাজধানীর পুরান ঢাকার লালবাগের একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে লালবাগ থানাধীন শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহত আনোয়ার হোসেন জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স ভবনের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে একাই থাকতেন এবং তার পরিবার গ্রামে বসবাস করে।

পাশের কক্ষের এক ভাড়াটিয়া তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শুরু করে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি দুই থেকে তিন দিন আগের।

ওসি আরও জানান, আনোয়ার হোসেনের ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...