প্রযুক্তি

লেনোভোর নতুন এআই কোপাইলট+ ল্যাপটপ বাজারে এলো

লেনোভোর নতুন এআই কোপাইলট+ ল্যাপটপ বাজারে এলো
লেনোভোর নতুন এআই কোপাইলট+ ল্যাপটপ বাজারে এলো
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি মাইক্রোসফটের এআই চ্যাটবটযুক্ত লেনোভোর দুটি নতুন এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ দেশের বাজারে এনেছে, যাতে ইন্টেল প্যান্থার লেক কোর আলট্রা সিরিজ ৩ প্রসেসর ও উন্নত ফিচার রয়েছে।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত নতুন দুটি লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ এনেছে। প্রতিষ্ঠানটি আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

নতুন ল্যাপটপ মডেলগুলো হলো ‘৮৩ইউআর০০এবিএলকে’ এবং ‘৮৩ইউআর০০এসিএলকে’। এই ডিভাইসগুলোতে ইন্টেল প্যান্থার লেক কোর আলট্রা সিরিজ ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা একসঙ্গে বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করতে সহায়তা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয় মডেলের ল্যাপটপেই ১৬ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ল্যাপটপগুলোর পর্দা ১৫.৩ ইঞ্চি আকারের এবং এতে ডব্লিউইউএক্সজিএ আইপিএস ৪০০ নিটস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে রয়েছে।

এসব ল্যাপটপে ফুল এইচডি ক্যামেরা, আইআর ক্যামেরা এবং ইন্টেল গ্রাফিকস অন্তর্ভুক্ত। ডলবি অডিওর সুবিধাও এই মডেলগুলোতে পাওয়া যাবে।

উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপগুলোতে ব্যাকলিট কি-বোর্ড ব্যবহার করা হয়েছে। ডিভাইসগুলোতে ৬০ ওয়াট-আওয়ারের ব্যাটারি এবং ৮১০এইচ মিলিটারি-গ্রেড প্রযুক্তি রয়েছে।

ক্রেতারা এই ল্যাপটপগুলো কিনলে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন। মডেলভেদে ল্যাপটপগুলোর দাম ১ লাখ ২২ হাজার টাকা এবং ১ লাখ ৪১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...