রাজনীতিমাওলানা নূরুজ্জামানের ইন্তেকালে জামায়াত আমিরের শোক প্রকাশ
মাওলানা নূরুজ্জামানের ইন্তেকালে জামায়াত আমিরের শোক প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় পরিষদ সদস্য মাওলানা মো: নুরুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। মাওলানা নুরুজ্জামান ৫৬ বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় পরিষদ সদস্য মাওলানা মো: নুরুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। মাওলানা নুরুজ্জামান একইসাথে চাঁদপুর জেলা সভাপতি এবং চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ রোববার এক শোকবাণীতে জামায়াত আমির এই গভীর শোক জানান।
শোকবাণীতে ডা: শফিকুর রহমান উল্লেখ করেন, মাওলানা মো: নুরুজ্জামান গত ৩ সেপ্টেম্বর বাদ মাগরিব ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ৫৬ বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাওলানা মো: নুরুজ্জামানকে আড্ডার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাওলানা নুরুজ্জামান স্ত্রী ও তিন পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জামায়াত আমির তার শোকবাণীতে আরও বলেন, মাওলানা মো: নুরুজ্জামান ইলমে হাদীস তথা দ্বীনি ইলমের চর্চায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রেখেছিলেন। কোরআন ও হাদীসের শিক্ষা ও শিক্ষা দান, এর বিস্তার ও প্রসারে তাঁর অনেক অবদান ছিল। একজন প্রথিতযশা আলেম, মুফাসসির ও ওয়ায়েজ হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
ডা: শফিকুর রহমান বলেন, "তার ইন্তেকালে জাতি একজন আলেমেদ্বীনকে হারাল। আমরা তার ইন্তেকালে শোকাহত।" তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মাওলানা নুরুজ্জামানের গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করার জন্য দোয়া করেন। জামায়াত আমির শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মতামত (0)