বিনোদন

নতুন প্রকল্প ‘নু ডট ওয়েভ’ নিয়ে আসছে কোক স্টুডিও

নতুন প্রকল্প ‘নু ডট ওয়েভ’ নিয়ে আসছে কোক স্টুডিও
নতুন প্রকল্প ‘নু ডট ওয়েভ’ নিয়ে আসছে কোক স্টুডিও
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘নু ডট ওয়েভ’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। উদীয়মান ও স্বাধীন শিল্পীদের নিয়ে সেপ্টেম্বরে ছয়টি গান প্রকাশ হবে।

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম এবার নতুন ভাবনা ও ভিন্নধর্মী আয়োজন নিয়ে আসছে। উদীয়মান ও স্বাধীন সংগীতশিল্পীদের সৃজনশীলতাকে সামনে আনতে প্ল্যাটফর্মটি ‘নু ডট ওয়েভ’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে এ প্রকল্পের ছয়টি গান প্রকাশিত হবে।

পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা কামাল খান এই প্রকল্পের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। তিনি প্ল্যাটফর্মটির নিয়মিত মুখ। এবারের আয়োজনে প্রচলিত ব্যান্ড বা একক সংগীত পরিচালনার কাঠামোর বাইরে গিয়ে তরুণ শিল্পীদের স্বাধীনভাবে সংগীত তৈরির সুযোগ দেওয়া হয়েছে।

ছয়টি গান হলো ‘মাহিয়া’, ‘দিল’, ‘রঙিন’, ‘কসম’, ‘শবনম’ ও ‘অ্যায় দিওয়ানে দিল’। এসব গানে সমসাময়িক পাকিস্তানি সংস্কৃতির নানা আবেগ ও অভিজ্ঞতা তুলে ধরা হবে। এতে হাসান রহিম, শে গিল, আসিম আজহার ও ইয়াং স্টানার্সের মতো জনপ্রিয় শিল্পী অংশ নিয়েছেন।

এই আয়োজনে কয়েকজন নতুন ও প্রতিশ্রুতিশীল শিল্পীও থাকছেন। পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে ডিজিটাল মাধ্যমে হাজারো উদীয়মান শিল্পী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে প্রতিভা ও সৃজনশীলতার ভিত্তিতে শিল্পীদের নির্বাচন করা হয়েছে।

দুই দশকের পথচলায় প্ল্যাটফর্মটি ১৫টি সিজনে প্রায় সাড়ে ৩০০ গান প্রকাশ করেছে। বিশ্বজুড়ে এটি একটি আলাদা শ্রোতাগোষ্ঠী তৈরি করেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন প্রজন্মের নিজস্ব সংগীতচর্চাকে মূলধারায় তুলে আনতেই ‘নু ডট ওয়েভ’ প্রকল্পটি নেওয়া হয়েছে।

সেপ্টেম্বরে গান প্রকাশ শুরু হলে নতুন এই ধারার প্রতি শ্রোতাদের আগ্রহ তৈরি হবে বলে আয়োজকরা প্রত্যাশা করছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...