প্রযুক্তি

অ্যাপল ওয়াচের ফল ডিটেকশনে বেঁচে গেল এক ব্যক্তির জীবন

অ্যাপল ওয়াচের ফল ডিটেকশনে বেঁচে গেল এক ব্যক্তির জীবন
অ্যাপল ওয়াচের ফল ডিটেকশনে বেঁচে গেল এক ব্যক্তির জীবন
যুক্তরাষ্ট্রের ওহাইওতে এক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে গেলে তার অ্যাপল ওয়াচের ফল ডিটেকশন সুবিধা জরুরি সেবায় খবর দেয়, যা তার জীবন বাঁচায়।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক ব্যক্তি নিজ বাড়ির সামনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলে তার জীবন বাঁচিয়েছে একটি অ্যাপল ওয়াচ। এই ঘটনাটি শনাক্ত করে ঘড়ির ‘ফল ডিটেকশন’ সুবিধা। এরপর অ্যাপল ওয়াচ স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় জরুরি সেবা নম্বরে কল করে এবং ব্যবহারকারীর অবস্থান জানিয়ে দেয়। জরুরি সেবা পরিচালনাকারী কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

ওহাইওর বাসিন্দা মোহাম্মদ ইসলাম সেদিন অসুস্থ বোধ করায় কর্মস্থলে যাননি। তিনি শ্বাসকষ্ট, কানের পাশে ব্যথা এবং হাঁটুর সমস্যায় ভুগছিলেন। বাড়ির বাইরে ময়লা ফেলতে গিয়ে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সুস্থ হওয়ার পর মোহাম্মদ ইসলাম জানান, জ্ঞান ফেরার পর তার প্রচুর ঘাম হচ্ছিল। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। এই পরিস্থিতিতে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মোহাম্মদ ইসলামের ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। দ্রুত চিকিৎসা না পেলে তার জীবনহানি হতে পারত। এ বিষয়ে মোহাম্মদ ইসলাম বলেন, "এখনো বুঝতে পারছি না আসলে কী হয়েছিল এবং কীভাবে আমি বেঁচে গেলাম।"

মোহাম্মদ ইসলাম তার অ্যাপল ওয়াচের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। দ্রুত চিকিৎসা পাওয়ার পেছনে তার ঘড়িটি সহায়ক হয়েছিল।

অ্যাপল ওয়াচ এসই, অ্যাপল ওয়াচ সিরিজ-৪ থেকে পরবর্তী মডেল এবং অ্যাপল ওয়াচ আল্ট্রাতে ‘ফল ডিটেকশন’ সুবিধাটি রয়েছে। এই সুবিধাযুক্ত অ্যাপল ওয়াচ অ্যাকসিলারোমিটার ও জাইরোস্কোপ সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীদের চলাচলের ধরন পর্যবেক্ষণ করে। কোনো ব্যবহারকারী হঠাৎ পড়ে গেলে অ্যাপল ওয়াচ অ্যালার্ম বাজিয়ে আশপাশের মানুষকে সতর্ক করে।

একইসাথে ঘড়ির পর্দায় একটি সতর্কবার্তা দেখায়। ৩০ সেকেন্ডের মধ্যে যদি ব্যবহারকারী কোনো সাড়া না দেন, তবে অ্যাপল ওয়াচ স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবায় কল করে। এরপর জিপিএস প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর সঠিক অবস্থান জানিয়ে দেয়।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...