শিক্ষা

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের প্রস্তাব ওয়ান নেশনের

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের প্রস্তাব ওয়ান নেশনের
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের প্রস্তাব ওয়ান নেশনের
অস্ট্রেলিয়ার রাজনৈতিক দল ওয়ান নেশন বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় আনার সুযোগ পুরোপুরি বন্ধ করার প্রস্তাব দিয়েছে। নতুন অভিবাসন পরিকল্পনায় এই কঠোর প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

অস্ট্রেলিয়ার রাজনৈতিক দল ওয়ান নেশন বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় আনার সুযোগ পুরোপুরি বন্ধ করার প্রস্তাব দিয়েছে। দলটির নতুন অভিবাসন পরিকল্পনায় এই কঠোর প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণ নিয়মে তাদের স্বামী, স্ত্রী বা সন্তানদের সঙ্গে আনতে পারবেন না।

তবে দলটি ‘হাই ভ্যালু স্টাডি ভিসা’ নামে একটি নতুন ভিসা চালুর কথা বলেছে। এই বিশেষ ক্যাটাগরির আওতায় কেবল নির্দিষ্ট কিছু স্নাতকোত্তর ও উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীরা পরিবার আনার সুবিধা পেতে পারেন। এই বিশেষ ভিসা কেবল সেসব নির্ধারিত পাঠ্যক্রমের জন্য প্রযোজ্য হবে, যেগুলো অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থে সরাসরি গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেসব ক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষ জ্ঞান ও দক্ষতা দেশটির প্রয়োজনে আসবে, সেগুলোর জন্যও এই ভিসা প্রযোজ্য হবে।

দলটির ভাষ্যমতে, যাঁরা প্রকৃত শিক্ষার্থী এবং একা অস্ট্রেলিয়ায় এসে গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বসহকারে পড়াশোনা করতে চান, তাঁদের সুযোগ থাকা উচিত। ওয়ান নেশন দাবি করেছে, বর্তমানে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা ও অভিবাসন ব্যবস্থার বাস্তব চিত্র ভিন্ন রূপ নিয়েছে এবং এর অপব্যবহার হচ্ছে। গেল বছরের প্রথম আট মাসে ৮ লাখের বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তালিকাভুক্ত হয়েছেন।

সরকারি-বেসরকারি শিক্ষাবৃত্তি নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...