সারাদেশ

ফরিদপুরে বাসের নিচে আটকে আধা কিলোমিটার গেল মোটরসাইকেল, নিহত ২

ফরিদপুরে বাসের নিচে আটকে আধা কিলোমিটার গেল মোটরসাইকেল, নিহত ২
ফরিদপুরে বাসের নিচে আটকে আধা কিলোমিটার গেল মোটরসাইকেল, নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় বাসের নিচে আটকা পড়ে আধা কিলোমিটার পথ টেনে নিয়ে যাওয়ার পর মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলটি বাসের নিচে প্রায় আধা কিলোমিটার পথ আটকে ছিল। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)। তারা মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির এই বিষয়ে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...