অর্থনীতিপ্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রকৌশল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মশালা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রকৌশল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মশালা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গতকাল প্রকৌশল শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে 'কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টস' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বুয়েটের অধ্যাপক ড. এ বি এম আলিম আল ইসলাম রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গতকাল প্রকৌশল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার বিষয় ছিল ‘কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টস’। প্রকৌশল শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব জীবনের জটিল সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান দেওয়ার সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়া হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম আলিম আল ইসলাম এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী। কর্মশালায় জটিল প্রকৌশল সমস্যা শনাক্তকরণ, বিশ্লেষণ এবং সমাধানের উপযোগী ডিজাইন তৈরির বিভিন্ন দিক আলোচনা করা হয়।
মানসম্মত ফাইনাল ইয়ার ক্যাপস্টোন প্রজেক্ট প্রণয়নের কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পগুলো যেন বাস্তব জীবনের সমস্যা, শিল্পখাতের প্রয়োজন এবং নির্ধারিত কারিকুলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ড. আলিম প্রকল্প প্রণয়ন, গবেষণা ও নকশা পদ্ধতি এবং শিক্ষকের তত্ত্বাবধান ও প্রকল্প মূল্যায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং যৌথভাবে এই ওয়ার্কশপের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির এতে প্রধান অতিথি ছিলেন।
স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং আইকিউএসি ডিরেক্টর প্রফেসর ড. শহিদুল ইসলাম খান ওয়ার্কশপের সভাপতিত্ব করেন। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল এবং পুরকৌশল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও প্রোগ্রাম কোঅরডিনেটররা উপস্থিত ছিলেন। এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল এবং পুরকৌশল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অর্ধশত পূর্ণকালীন শিক্ষক ওয়ার্কশপে অংশ নেন।
ওয়ার্কশপে আউটকাম-বেইজড এডুকেশন এবং প্রকৌশল শিক্ষা কার্যক্রমের অ্যাক্রেডিটেশন নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে প্রকৌশল শিক্ষা কার্যক্রমের মান যাচাই ও অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের গাইডলাইন তুলে ধরা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওয়াশিংটন অ্যাকর্ডের মূলনীতির আলোকে প্রকৌশল শিক্ষার্থীদের জটিল প্রকৌশল সমস্যা বিশ্লেষণ, নকশা প্রণয়ন ও সমাধানের সক্ষমতা গড়ে তোলার পদ্ধতি তুলে ধরা হয়।
মতামত (0)