অর্থনীতি

রাকাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান

রাকাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান
রাকাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান
কাজী আব্দুর রহমানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আজ এই প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কাজী আব্দুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাঁকে এই বিশেষায়িত ব্যাংকটিতে পদায়ন করা হয়। তিনি এর আগে জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ ও পদায়নের কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, কাজী আব্দুর রহমানকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৭৮,০০০ টাকা (নির্ধারিত) স্কেলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করা হয়েছে। তাঁর চাকরির শর্তাবলি "রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬" এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নীতিমালা বা প্রজ্ঞাপন অনুযায়ী পরিচালিত হবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মিজ্ মেহের সুলতানাকেও ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে (বিএইচবিএফসি) পদায়ন করা হয়।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...