অভিনেতা রাম কাপুর সম্প্রতি একটি রিয়েলিটি শোতে তার জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা প্রকাশ করেছেন। তিনি জানান, চিকিৎসকরা তাকে ছয় মাসের মধ্যে মৃত্যুর চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন। এই গুরুতর স্বাস্থ্য সংকটের কথা তিনি তার স্ত্রী গৌতমী বা সন্তানদের কাছে গোপন রেখেছিলেন।
এই ঘটনাটি ঘটেছিল যখন তিনি 'বড়ে আচ্ছে লগতে হ্যায়' ধারাবাহিকে অভিনয় করছিলেন। জনপ্রিয় এই সিরিয়ালের সময় রাম কাপুর তার জীবনের সবচেয়ে মারাত্মক বিষণ্ণতায় ভুগছিলেন বলে নিজেই জানান। তিনি বলেন, “বড়ে আচ্ছে লাগতে হ্যায়” ধারাবাহিকের সময় আমি আমার জীবনের সবচেয়ে মারাত্মক বিষণ্ণতায় ভুগেছিলাম।”
কর্মজীবনে অনেক সুপারহিট শো এবং চলচ্চিত্রে অভিনয় করলেও, তিনি 'বড়ে আচ্ছে লগতে হ্যায়' ধারাবাহিকের ভূমিকার জন্যই বেশি পরিচিত। এই ধারাবাহিকের সাফল্য তাকে বিষণ্ণতায় ডুবিয়ে দিয়েছিল এবং তাকে দানবের মতো আচরণ করতে বাধ্য করে। রাম কাপুর স্বীকার করেন, "আমার স্থূলতার জন্য আমি এতটাই ভালবাসা ও মনোযোগ পেয়েছিলাম যে, কিছু সময়ের জন্য আমি টিআরপি রেটিং-এ সর্বোচ্চ জনপ্রিয় টিভি তারকা হয়ে উঠেছিলাম। তারপর আমি আরও মোটা হতে থাকি।"
অভিনেতা জানান, দিনে তিনবার ইনসুলিন নেওয়ার কারণে তার ডায়াবেটিক স্ট্রোক হতে পারত। তার সুগারের মাত্রা ৪০০, ৫০০, ৬০০-এরও বেশি থাকত। গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকা সত্ত্বেও তিনি দিনে প্রায় ১৪ ঘণ্টা কাজ চালিয়ে গেছেন।



মতামত (0)