অর্থনীতিরিম ইঞ্জিনিয়ারিং ওটিস ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক
রিম ইঞ্জিনিয়ারিং ওটিস ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক
রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড বাংলাদেশে ওটিস এলিভেটর ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে কার্যক্রম শুরু করেছে।
বাংলাদেশের এলিভেটর শিল্পে নতুন করে কার্যক্রম সম্প্রসারণ করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি ওটিস এলিভেটর ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ শুরু করেছে। এর মাধ্যমে দুটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলিভেটর ব্র্যান্ডের পণ্য ও সেবা বাংলাদেশে সরবরাহের সুযোগ তৈরি হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত খান আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন। রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড জানিয়েছে, দেশের ৬৪টি জেলায় সেবা প্রদানের সক্ষমতা নিয়ে তারা কাজ করছে।
দ্রুত এলিভেটর সরবরাহ, পেশাদার স্থাপন ও চালু করা তাদের অন্যতম লক্ষ্য। নিয়মিত এলিভেটরের স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মতো ওটিস জেন-৩ সিরিজ নিয়ে আসা রিম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে উন্নত আন্তর্জাতিক এলিভেটর প্রযুক্তি দেশে পৌঁছে দেওয়ার অঙ্গীকার আরও জোরালো হয়েছে।
রিমের অন্যতম শক্তি হলো তাদের দক্ষ ও অভিজ্ঞ কারিগরি দল। প্রতিটি এলিভেটর স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তা, কর্মদক্ষতা ও দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এই দল কাজ করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ড, কারিগরি দক্ষতা এবং দেশব্যাপী বিক্রয়োত্তর সেবার সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
মতামত (0)