সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না। তিনি আরও বলেন, কেন ফিরিয়ে আনা হচ্ছে না, সেটি সরকারই ভালো বলতে পারবে। তবে সরকারের উচিত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।


মতামত (0)