অর্থনীতি

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ হয়ে বিএমইউতে ভর্তি

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ হয়ে বিএমইউতে ভর্তি
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ হয়ে বিএমইউতে ভর্তি
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি হয়েছেন। মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাকে গত রবিবার সন্ধ্যায় বিএমইউতে নেওয়া হয়।

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাকে বিএমইউতে নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রবিবার সন্ধ্যায় ফারজানা রুপার শারীরিক অসুস্থতা দেখা দেয়। এরপরই তাকে বিএমইউতে ভর্তি করা হয়।

২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আটক করা হয়েছিল। পরদিন, অর্থাৎ ২২ আগস্ট, উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পরে জুলাই আন্দোলন সংক্রান্ত বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে একাধিকবার রিমান্ডে পাঠানো হয়। সবশেষ ফারজানা রুপা ও আরেক সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...