ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সেলিম বরকত নিয়োগ পেয়েছেন। ১২ সেপ্টেম্বর কোম্পানিটির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁকে এই পদে নিযুক্ত করা হয়।
সেলিম বরকত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যাংকিং এবং আর্থিক খাতে প্রায় চার দশক ধরে কাজ করেছেন। ব্যাংকিং, নেতৃত্ব, করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি ও পুঁজিবাজার-বিষয়ক দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তিনি সর্বশেষ হাবিব ব্যাংক লিমিটেডের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের আঞ্চলিক মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ ও নিউইয়র্কে সিটি ব্যাংক এবং সিটি গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।



মতামত (0)