বিনোদন

শ্রুতি হাসানের বিয়ে ভাবনা: জাঁকজমক বাদ দিয়ে অসহায়দের সহায়তার আহ্বান

শ্রুতি হাসানের বিয়ে ভাবনা: জাঁকজমক বাদ দিয়ে অসহায়দের সহায়তার আহ্বান
শ্রুতি হাসানের বিয়ে ভাবনা: জাঁকজমক বাদ দিয়ে অসহায়দের সহায়তার আহ্বান
অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি বিয়ে নিয়ে তার ভাবনা প্রকাশ করেছেন। তিনি জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন এড়িয়ে সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি তার ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বিয়ে এবং মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন, যেখানে তিনি বিয়ের আয়োজন যতটা সম্ভব সাধারণ করার পক্ষে মত দিয়েছেন। অহেতুক জাঁকজমকে অর্থ ব্যয় না করে সেই অর্থ অসহায় মানুষের সহায়তায় ব্যবহার করার কথা বলেছেন তিনি।

অভিনেত্রী সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেখানেই প্রসঙ্গক্রমে বিয়ের বিষয়টি উঠে আসে। শ্রুতি হাসানের মতে, বিয়ে তার কাছে শুধু আইনি বা কাগজে-কলমে সম্পন্ন হওয়া কোনো সম্পর্ক নয়। এটি দুজন মানুষের পারস্পরিক ভালোবাসা, সম্মান ও আত্মিক বন্ধনের বিষয়।

শ্রুতি হাসান বলেন, "আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।" তার ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের অধ্যায় রয়েছে এবং অতীতে তিনি বিয়ের কথাও ভেবেছিলেন। তবে বিয়ের আগেই একটি সম্পর্ক ভেঙে যাওয়ার অভিজ্ঞতা তার মনে বিয়ে সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা তৈরি করেনি।

বিয়ের আয়োজন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে শ্রুতি বলেন, তিনি বড় অঙ্কের অর্থ খরচ করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার প্রয়োজন দেখেন না। বরং সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হলে সেটি বেশি অর্থবহ হতে পারে। তিনি খুব সাধারণ আয়োজনে বিয়ে করার পক্ষে মত দেন।

শ্রুতি হাসান আরও বলেন, "এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সবসময় ভাবায়। বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে (অসহায়দের) দিন!" তিনি মাতৃত্ব খুব পছন্দ করেন বলেও জানান। তবে পরিবার বা সমাজের প্রত্যাশার কারণে নয়, তিনি নিজের মতো করেই মা হতে চান।

অভিনয়ের ক্ষেত্রে শ্রুতি হাসানের হাতে বর্তমানে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা রয়েছে। এর মধ্যে তামিল ‘ট্রেন’-এর শুটিং সম্পন্ন হয়েছে এবং প্রি-প্রডাকশনের কাজ চলছে। অন্যদিকে, তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং চলমান রয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...