সারাদেশ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে রায়হান ঢালী নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকায় পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রায়হান ঢালী, তাঁর বয়স ২৪ বছর।

রায়হান ঢালী ওই এলাকার মো. আব্দুল খালেক ঢালীর ছেলে। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এই অভিযানে নেতৃত্ব দেন। মোবাইল কোর্ট সূত্র অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রায়হান ঢালীকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...