প্রযুক্তি

সিরামিক শিল্পে টেকসই উদ্ভাবন ও চ্যালেঞ্জ মোকাবিলা

সিরামিক শিল্পে টেকসই উদ্ভাবন ও চ্যালেঞ্জ মোকাবিলা
সিরামিক শিল্পে টেকসই উদ্ভাবন ও চ্যালেঞ্জ মোকাবিলা
দেশের সিরামিক শিল্পে টেকসই উদ্ভাবন ও চ্যালেঞ্জ মোকাবিলায় আকিজ সিরামিকস জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য পুনর্ব্যবহার এবং উন্নত নকশার মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

দেশের সিরামিকশিল্প বর্তমানে নানা চ্যালেঞ্জ ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। নগরায়ণ ও আবাসন খাতের চাহিদা একটি বড় সম্ভাবনা তৈরি করেছে। তবে বিনিয়োগের ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা সামগ্রিক বাজারে প্রভাব ফেলছে।

সিরামিক খাতের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের সরবরাহ, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং আমদানিনির্ভর কাঁচামাল। সিরামিক উৎপাদনে গ্যাসের চাপ ওঠানামা করলে পণ্যের মান ও উৎপাদন ব্যয়ে নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে সম্পদের কার্যকর ব্যবহার এবং টেকসই উন্নয়ন এখন অত্যাবশ্যক।

আকিজ সিরামিকস উৎপাদনে জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য-তাপ পুনর্ব্যবহার, সৌরবিদ্যুৎ এবং পানি পুনর্ব্যবহারের মতো উদ্যোগে গুরুত্ব দিচ্ছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শুধু দামের পরিবর্তে মান, নকশা, প্রযুক্তি ও গ্রাহক অভিজ্ঞতার সমন্বয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ক্রেতারা এখন শুধু টাইলস কিনছেন না, তারা নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই স্পেস তৈরি করতে চাইছেন।

প্রতিষ্ঠানের উদ্ভাবনের কেন্দ্রে রয়েছে নকশা, সারফেস, আকার, প্রয়োগ ও স্মার্ট উপকরণের ব্যবহার। তারা বিভিন্ন আকারের ওয়াল ও ফ্লোর টাইলসের পাশাপাশি ম্যাট, পলিশড ও টেক্সচার্ড সারফেস নিয়ে কাজ করছে। স্থাপনায় বর্তমানে মার্বেল ও কাঠের আদলে নতুন নকশার টাইলস তৈরি হচ্ছে। উদ্ভাবন মানে শুধু দেখতে নতুন হওয়া নয়, বরং উৎপাদনে জ্বালানি ও উপকরণের ব্যবহার কমিয়ে দীর্ঘ মেয়াদে আরও টেকসই পণ্য তৈরি করাও এর অংশ।

আকিজ সিরামিকসের লক্ষ্য আন্তর্জাতিক প্রবণতার সঙ্গে দেশের আবহাওয়া, পরিবেশ ও জীবনযাত্রার সমন্বয় ঘটানো। একসময় ব্যাপক আমদানিনির্ভরতা থাকলেও দেশে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি সফল হয়েছে। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পণ্যটি দেশে তৈরি হলেও তার মানদণ্ড আন্তর্জাতিক হতে হবে।

২০১২ সাল থেকে আকিজ সিরামিকস স্বয়ংক্রিয় আধুনিক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ও গবেষণায় ধারাবাহিকভাবে বিনিয়োগ করে আসছে। কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়। এর ফলে যেসব নকশা ও প্রযুক্তির জন্য ক্রেতারা একসময় আমদানীকৃত টাইলসের ওপর নির্ভর করতেন, তা এখন দেশেই তৈরি হচ্ছে।

এই অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে টানা ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং সম্প্রতি ‘সুপারব্র্যান্ডস’ স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা এখন শুধু পণ্যের মানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিবেশগতভাবে কতটা দায়িত্বশীল, সেটিও গুরুত্বপূর্ণ। তাই তাদের প্রযুক্তিতে বিনিয়োগের বড় অংশই জ্বালানি সাশ্রয় ও বর্জ্য হ্রাসের সঙ্গে যুক্ত।

সিরামিক একটি জ্বালানি ও মূলধননির্ভর শিল্প। এখানে শুধু গ্যাস পাওয়া নয়, স্থিতিশীল চাপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিল্প হিসেবে জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করাও একটি দায়িত্ব। আকিজ সিরামিকস জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে দৈনিক প্রায় ছয় লাখ ঘনফুট গ্যাস সাশ্রয় করছে এবং কার্বন নিঃসরণ ১৩ শতাংশ কমিয়েছে।

সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্য পানি ও কঠিন বর্জ্য আবার ব্যবহার করা হচ্ছে। নীতিনির্ধারকদের কাছে প্রতিষ্ঠানটির প্রত্যাশা হলো দীর্ঘমেয়াদি জ্বালানি নীতি, নবায়নযোগ্য শক্তিতে উৎসাহ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি আমদানিতে নীতিগত সহায়তা। পাশাপাশি কাঁচামালের যৌক্তিক শুল্ককাঠামো ও সহজ আমদানিপ্রক্রিয়া প্রয়োজন।

এই খাতে বিনিয়োগ সাধারণত ১০ থেকে ২০ বছরের পরিকল্পনা করেই নেওয়া হয়, তাই নীতির ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। নতুন বাড়ি নির্মাণ বা ঘর পুনঃসজ্জার ক্ষেত্রে আকিজ সিরামিকসের অন্যতম সুবিধা হলো ক্রেতারা ঘরের মেঝে, দেয়াল থেকে শুরু করে রান্নাঘর, বাথরুম, সিঁড়ি, পার্কিং বা বাণিজ্যিক স্পেসের জন্য একই ব্র্যান্ডে উপযুক্ত সমাধান পান।

অন্দরসজ্জার ক্ষেত্রে পরামর্শ হলো সবার আগে ব্যবহার, তারপর সৌন্দর্য। বাথরুমে শুধু সৌন্দর্যের চেয়ে পিচ্ছিল না হওয়ার বিষয়টি দেখা উচিত। ছোট জায়গায় সঠিক রং ও বড় আকারের টাইলস ব্যবহার করলে জায়গাটি বড় দেখায়। পুরো বাড়িতে অতিরিক্ত নকশার বৈচিত্র্য না রেখে সামঞ্জস্যপূর্ণ রং রাখলে তা বেশ রুচিশীল হয়। টাইলস দীর্ঘদিনের বিনিয়োগ, তাই শুধু বর্তমান ট্রেন্ড নয়; স্থায়িত্ব, রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া উচিত।

আকিজ সিরামিকস সিরামিককে শুধু নির্মাণসামগ্রী নয়, আধুনিক স্থাপত্য ও জীবনযাত্রার অংশ হিসেবে দেখে। ভবিষ্যতে তাদের পণ্য উন্নয়নের বড় ক্ষেত্র হবে বড় আকারের টাইলস, উন্নত সারফেস প্রযুক্তি ও জ্বালানিসাশ্রয়ী উৎপাদন। স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনারদের কাজের পরিসর বাড়াতে তারা ৯০০x১৮০০ মিলিমিটারের মতো বড় আকারের টাইলস নিয়ে কাজ করছে।

উপাদানের যথাযথ ব্যবহারের মাধ্যমে কাঁচামাল ও পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাও প্রতিষ্ঠানটি দেখছে। বর্জ্য তাপ পুনরুদ্ধার ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে উৎপাদনপ্রক্রিয়াকে আরও পরিবেশবান্ধব করাই তাদের আগামী দিনের লক্ষ্য। উদ্ভাবন শুধু নতুন রং বা আকার নয়, এটি মানুষের বাস্তব প্রয়োজনের সমাধান। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি আকিজ সিরামিকসের ‘ব্রেইল টাইলস’ এই ধরনের একটি উদ্ভাবন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...