অর্থনীতি

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ পর্যালোচনার অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ পর্যালোচনার অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ পর্যালোচনার অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশটি স্থগিত করে পর্যালোচনার অনুরোধ জানিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৭ সেপ্টেম্বর ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের একটি আদেশ জারি করে। দেশীয় বস্ত্রকলকে সুরক্ষা দিতে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছিল। আদেশটিতে ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানি সংক্রান্ত শর্তও অন্তর্ভুক্ত ছিল।

বাণিজ্য মন্ত্রণালয় গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) এনবিআরকে পাঠানো এক চিঠিতে ওই আদেশটি স্থগিত করে তা অধিকতর পর্যালোচনার অনুরোধ জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-৮ শাখা থেকে এই অনুরোধ জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান (রফতানি-৮ শাখা) মোহাম্মদ খায়রুল আলম স্বাক্ষরিত চিঠিটি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির বন্ড সুবিধা প্রত্যাহার সংক্রান্ত আদেশটি পর্যালোচনার কথা বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশক্রমে এই আদেশ স্থগিত করার অনুরোধ জানিয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...