রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি নির্ধারণী (পলিসি মেকিং) এবং গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী শাসনের সময় ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন এবং এর মান উন্নয়নে গুরুত্ব সহকারে কাজ করছে।
শিক্ষার্থীরা যাতে ডিগ্রি অর্জনের পর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয় তাদের প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।



মতামত (0)