উত্তরার শপিংমলে অগ্নিকাণ্ড, রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

উত্তরার শপিংমলে অগ্নিকাণ্ড, রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
উত্তরার শপিংমলে অগ্নিকাণ্ড, রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
উত্তরার একটি শপিং মলের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজধানীর উত্তরার বিমানবন্দর সংলগ্ন একটি ছয়তলা শপিং মলের পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুনের বার্তা পাওয়ার পর উত্তরা ও বিমানবন্দর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে রওনা দেয়। মোট ছয়টি ইউনিট দুপুর ১টা ৫ মিনিটে সেখানে পৌঁছায়।

ফায়ার কর্মীদের টানা প্রচেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...