আন্তর্জাতিক

ভারতে মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি, কারণ সালাম ও ইনশাআল্লাহ ব্যবহার

ভারতে মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি, কারণ সালাম ও ইনশাআল্লাহ ব্যবহার
ভারতে মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি, কারণ সালাম ও ইনশাআল্লাহ ব্যবহার
ভারতে এক নারী আইপিএস কর্মকর্তাকে সালাম ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের জেরে বদলি করা হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনের আপত্তির পর এই পদক্ষেপ নেওয়া হয়।

একজন নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ এবং ‘জাযাকাল্লাহ’ শব্দ ব্যবহারের কারণে এই বদলি হয়েছে বলে জানা যায়। বুশরা বানু নামের ওই কর্মকর্তা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) সদস্য এবং অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।

তিনি ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুরে কর্মরত ছিলেন। গত ১২ সেপ্টেম্বর তিনি আইপিএস পরীক্ষার্থীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন। সেই ভিডিওতে তিনি তার বক্তব্যের শুরুতে ‘আসসালামু আলাইকুম’ বলে শুভেচ্ছা জানান।

বক্তব্যের মধ্যে তিনি ‘ইনশাআল্লাহ’ শব্দটিও ব্যবহার করেন। এছাড়া, তার বক্তব্যের শেষে তিনি ‘জাযাকাল্লাহ’ শব্দটি বলেছিলেন। এই ভিডিওটি প্রকাশের পর ‘হিন্দু লিগ্যাল ফান্ড’ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন তার সমালোচনা শুরু করে।

সংগঠনটির অভিযোগ ছিল, একজন সরকারি কর্মকর্তা হিসেবে বুশরার বক্তব্যে ‘জয় হিন্দ’ বা ‘বন্দে মাতরম’ শব্দগুলো ব্যবহার করা হয়নি। তারা এই বিষয়টি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে অবহিত করেছে বলে দাবি করেছে। মাইক্রোব্লগিং সাইট এক্সে বুশরার ভিডিও নিয়ে সমালোচনা করে ‘হিন্দু লিগ্যাল ফান্ড’।

সংগঠনটির অভিযোগে আরও বলা হয়, বুশরা তার বক্তব্য শুরু করেছেন ‘আসসালামু আলাইকুম’ বলে। তিনি ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহার করেছেন এবং শেষে ‘জাযাকাল্লাহ’ বলেছেন। তবে তিনি ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’ ব্যবহার করেননি বলে সংগঠনটি অভিযোগ করেছে।

তাদের দাবি, একজন সরকারি কর্মকর্তা হিসেবে নিরপেক্ষ থাকা উচিত। জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় জাতীয়তাবাদী শব্দ ব্যবহার করা প্রয়োজন বলেও সংগঠনটি উল্লেখ করে। এছাড়া, বুশরার ওই বক্তব্য ভালোভাবে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এই সংগঠন।

পরে বুশরাকে অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে আর্মড পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে বলে জানা গেছে। গতকাল একটি ভারতীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...